top of page

সবার আমি ছাত্র

  • Dec 29, 2025
  • 1 min read

আকাশ আমায় শিক্ষা দিল

উদার হতে ভাই রে;

কর্মী হবার মন্ত্র আমি

বায়ুর পাই রে।

পাহাড় শিখায় তাহার সমান

হই যেন ভাই মৌন-মহান্,

খোলা মাঠের উপদেশে—

দিল্-খোলা হই তাই রে।


সূর্য আমায় মন্ত্রণা দেয়

আপন তেজে জ্বলতে,

চাঁদ শিখালো হাসতে মেদুর,

মধুর কথা বলতে।

ইঙ্গিতে তার শিখায় সাগর,—

অন্তর হোক রত্ন-আকর;

নদীর কাছে শিক্ষা পেলাম

আপন বেগে চলতে।


মাটির কাছে সহিষ্ণুতা

পেলাম আমি শিক্ষা,

আপন কাজে কঠোর হতে

পাষাণ দিল দীক্ষা।

ঝরনা তাহার সহজ গানে

গান জাগালো আমার প্রাণে,

শ্যাম বনানী সরসতা

আমায় দিল ভিক্ষা।


বিশ্ব-জোড়া পাঠশালা মোর,

সবার আমি ছাত্র,

নানান ভাবের নতুন জিনিস,

শিখছি দিবারাত্র;

এই পৃথিবীর বিরাট খাতায়

পাঠ্য যে-সব পাতায় পাতায়,

শিখছি সে-সব কৌতূহলে

সন্দেহ নাই মাত্র॥

(সবার আমি ছাত্র- সুনির্মল বসু)

খোলা আকাশের নীচে, মাটির গন্ধে, সবুজের আবরণে বেড়ে উঠুক ওরা। সবার ছাত্র হয়ে সারাজীবন শিক্ষা সঞ্চয় করতে থাকুক।


 
 
 

Comments


Donate For Education

qr-e1730458698978_edited.png

Net Banking

Alipurduar Aaponkatha
Bank – Canara Bank
Branch – Alipurduar
IFSC – CNRB0004100
Checking Ac no – 110176165531

  • Facebook
  • Instagram
  • X
  • TikTok
bottom of page